Consumer ক্যাটাগরিগুলো কী কী

আপনার মিটারের ক্যাটাগরি (LT-A, LT-B, LT-C, LT-D, LT-E, MT, HT, EHT) — এটাই ঠিক করে দেয় আপনার বিল কত আসবে। কোনটার মানে কী, কারা পড়েন — সব এখানে বুঝিয়ে দিচ্ছি।

7 মিনিটে পড়া যাবে·প্রকাশিত 2025-12-15
ট্যারিফ ক্যাটাগরি

LT-A, LT-B, LT-C, LT-D, LT-E — কোনটা কী

আপনার মিটার কোনো না কোনো consumer ক্যাটাগরিতে assign করা থাকে — আর সেই ক্যাটাগরি-ই বিলের প্রতিটা rate ঠিক করে দেয়। ক্যাটাগরি ভুল থাকলে সেটা সবচেয়ে দামি ভুলগুলোর একটা।

Tension level-গুলোEHT৩০ MW-এর উপরে · ১৩২ kVHT৫–৩০ MW · ৩৩ kVMT৫০ kW–৫ MW · ১১ kVLT৫০ kW-এর নিচে · ৪০০ V

ক্যাটাগরির এক নজরে map

  • LT (low tension) — প্রায় সব আবাসিক, ছোট দোকান আর ছোট ইন্ডাস্ট্রির জন্য
  • MT, HT, EHT — মাঝারি থেকে বড় ইন্ডাস্ট্রি আর বড় বাণিজ্যিক complex-এর জন্য
  • ক্যাটাগরি ভুল থাকলে অগোচরে টাকা চলে যায় — বিলের header-এ নিজের ক্যাটাগরিটা একবার চেক করে নিন

Low tension

LT — ৫০ kW-এর নিচে

  • LT-A — আবাসিক। বাতি, ফ্যান, ঘরের সব। Slab ট্যারিফ। Demand charge ৳৪২/kW/মাস।
  • LT-B — সেচ / কৃষি pump। Flat ৳৬.০৪/ইউনিট।
  • LT-C — ছোট ইন্ডাস্ট্রি। ৫০ kW-র নিচে। TOU optional।
  • LT-D — দাতব্য / institutional। মসজিদ, মন্দির, মাদ্রাসা, দাতব্য হাসপাতাল।
  • LT-E — ছোট বাণিজ্যিক / অফিস। ৫০ kW-র নিচে দোকান, রেস্তোরাঁ। Flat ৳১৫.৩৬/ইউনিট।
  • LT-T — battery charging station। ২০২৪-এ EV swap station-এর জন্য যোগ হয়েছে।

Medium tension

MT — ৫০ kW থেকে ৫ MW

মাঝারি কারখানা, হোটেল, হাসপাতাল, বড় শপিং কমপ্লেক্স, বহুতল mixed-use ভবন। Transformer-টা গ্রাহকের নিজের।

  • MT-1 — ছোট-মাঝারি ইন্ডাস্ট্রি। TOU default।
  • MT-2 — বাণিজ্যিক / অফিস। হোটেল, mall, হাসপাতাল, mixed-use টাওয়ার।

High tension

HT — ৫ MW থেকে ৩০ MW

বড় industrial estate আর বড় কারখানা — connection ৩৩ kV-তে।

  • HT-1 — বড় ইন্ডাস্ট্রি।
  • HT-2 — বড় বাণিজ্যিক। ৫ MW-র বেশি বড় হোটেল আর শপিং কমপ্লেক্স।

Extra high tension

EHT — ৩০ MW-এর উপরে

দেশে হাতেগোনা কয়েকটা খুব বড় industrial গ্রাহক — সিমেন্ট, ইস্পাত, সার কারখানা — সরাসরি ১৩২ kV-তে connected।

ভুল হলে

যে ভুল ক্যাটাগরিগুলো বারবার দেখা যায়

ক্যাটাগরি বদলাতে চাইলে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে account নম্বর আর কোন ক্যাটাগরিতে যেতে চান সেটা উল্লেখ করে BERC-র সংশ্লিষ্ট notification-এর reference সহ একটা চিঠি দিন। পরিবর্তন পরবর্তী billing cycle থেকে কার্যকর হবে।

সাধারণ প্রশ্ন

শুধু mixed-use ভবনে MT-2 main-meter/sub-meter নিয়মে সম্ভব। বেশির ভাগ connection-এ বাণিজ্যিকের জন্য আলাদা মিটার লাগবে।

এরপর পড়ুন