ভুল বা বাড়তি বিল ঠিক করুন

বিলটা ভুল বা অনেক বেশি মনে হচ্ছে? কীভাবে আবার যাচাই করাবেন, কখন মিটার টেস্ট কাজে লাগে, আর অভিযোগ মেটাতে কোম্পানির হাতে কত দিন সময় — সব এখানে।

ভুল বিল?মোট৳ 9,9??✓ ঠিক হয়েছেমোট৳ 2,484

শুরুতে

আগে নিজে একটু যাচাই করুন

অভিযোগ করার আগে বিলটা একবার নিজে মিলিয়ে নিন — অনেক সময় বিল বাড়ার পেছনে আসল কারণ থাকে (slab পেরিয়ে যাওয়া, গরমে AC, ইত্যাদি)। দেখুন বিল কেন এত বেশি আর appliance খরচ ক্যালকুলেটর। সত্যিই গরমিল মনে হলে নিচের ধাপে যান।

ধাপ

যেভাবে ঠিক করাবেন

1

পুনঃযাচাইয়ের অনুরোধ

কোম্পানির হটলাইনে বা স্থানীয় অফিসে কাস্টমার নম্বরসহ অভিযোগ করুন; বিলের রিডিং ও হিসাব আবার দেখতে বলুন। তারিখ আর অভিযোগ নম্বর লিখে রাখুন।
2

মিটার টেস্ট

মিটার নষ্ট সন্দেহ হলে মিটার টেস্টের আবেদন করুন। মিটার নষ্ট প্রমাণ হলে বিল সংশোধন হয়।
3

৭ দিন অপেক্ষা

আইন অনুযায়ী অভিযোগ ৭ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা। এর মধ্যে সমাধান না এলে পরের ধাপে যান।
4

ধাপে ধাপে উপরে

অভিযোগ কর্মকর্তা → আপিল কর্মকর্তা → সরকারি GRS → BERC। পুরো সিঁড়িটা আমাদের হটলাইন ও অভিযোগ পেজে।

সচরাচর জিজ্ঞাসা

BERC আইন ২০০৩ অনুযায়ী কোম্পানিকে গ্রাহকের অভিযোগ ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হয়। না হলে আপনি লিখিতভাবে BERC-তে যেতে পারেন, আর কমিশনকেও ৭ দিনের মধ্যে আদেশ দিতে হয়।

সম্পর্কিত পাতা

বিল এত বেশি কেন?

মাসে ৫,০০০ টাকার বেশি বিল সাধারণত কপালের ফের না — ৯টা নির্দিষ্ট কারণের একটা থেকেই আসে। প্রতিটা কারণ আর নিজের বিলে কীভাবে যাচাই করবেন — সব ধাপে ধাপে।

ভোক্তা অধিকার

আপনার কী প্রাপ্য আর কীভাবে দাঁড়াবেন — একজন গ্রাহকের অধিকার, আর কোম্পানির অভিযোগ কর্মকর্তা থেকে BERC পর্যন্ত ধাপে ধাপে পথ।

হটলাইন ও অভিযোগ

বিদ্যুৎ চলে গেলে, বিল ভুল এলে, বা বিপদ হলে কাকে ফোন করবেন — সব কোম্পানির জন্য একটাই নম্বর ১৬৯৯৯, প্রতিটা কোম্পানির নিজের হটলাইন, আর অভিযোগ না মিটলে এক ধাপ এক ধাপ করে কোথায় যাবেন।

বিল কীভাবে পড়বেন

DESCO, DPDC, NESCO বা BREB-র বিলটা সামনে নিন — প্রতিটা লাইন আমরা একসাথে দেখি। ইউনিট, slab, demand charge, VAT, আর বেশির ভাগ মানুষ যে rebate-টা miss করে যান, সেটাও।