বিদ্যুৎ বিল ক্যালকুলেটর — DESCO, DPDC, NESCO, BPDB, BREB

মিটার ক্যাটাগরি আর মাসের ইউনিট দিন। DESCO/DPDC যেভাবে slab, demand charge আর ৫% VAT বসায়, ঠিক সেভাবেই হিসাব করে প্রতিটা লাইন আলাদা করে দেখাই।

আপডেটজুন ২০২৬-এর জন্য ট্যারিফ আপডেট করা হয়েছে

rate এখন সরকারের সর্বশেষ BERC ট্যারিফ অনুযায়ী — জুন ২০২৬ বিল মাস থেকে কার্যকর।

বিদ্যুৎ বিল ক্যালকুলেটর

গ্রাহকের ধরন বেছে নিন

ইউনিট জানা নেই, শুধু টাকার অঙ্ক জানেন?উল্টো ক্যালকুলেটর ব্যবহার করুন

© 2026 BD Bill Calculator।

বিদ্যুৎ বিল কীভাবে হিসাব করবেন?

DESCO, NESCO সহ বাংলাদেশের যেকোনো বিদ্যুৎ বিল হিসাব করতে নিচের সূত্র ব্যবহার করুন:

ইউনিটের মূল্য + (Demand charge × Load) + ৫% VAT(দেরিতে পেমেন্ট করলে surcharge যোগ হতে পারে)।

এই সাইট দিয়ে সহজেই বিল হিসাব করুন:

  1. মিটার থেকে এখনকার reading নিন।
  2. এখনকার reading থেকে গত মাসের reading বাদ দিন।
  3. গ্রাহকের ধরন বেছে নিন।(যেমন: বাসার বিদ্যুতের জন্য আবাসিক LT-A বেছে নিন)
  4. ইউনিট আর load বসান।Load-এর মান বিলের কাগজে দেখুন। বিস্তারিত Docs.
  5. হিসাব করুন button-এ ক্লিক করুন।

বিদ্যুতের দাম কীভাবে কাজ করে

আবাসিক গ্রাহকদের (LT-A) জন্য progressive slab-system চালু — যত বেশি ব্যবহার, ইউনিটপ্রতি দামও তত বাড়ে। এটা বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দেওয়ার জন্য। মাসে ৫০ ইউনিট বা তার কম ব্যবহার করলে পুরোটাই "lifeline" rate-এ — ৳৪.৬৩/ইউনিট।

কম ব্যবহার

Lifeline / প্রথম slab

৳4.63/ ইউনিট

০–৭৫ ইউনিট / মাস

মাঝারি ব্যবহার

মাঝামাঝি slab

৳8.50/ ইউনিট

৭৬–৩০০ ইউনিট / মাস

বেশি ব্যবহার

সবচেয়ে উপরের slab

৳17.35/ ইউনিট

৬০০+ ইউনিট / মাস

এক নজরে ট্যারিফ

আবাসিক slab-এর rate

প্রতি slab-এ ইউনিটপ্রতি দাম (LT-A)

0–50৳4.630–75৳5.2676–200৳8.50201–300৳9.10301–400৳9.62401–600৳15.01600+৳17.35

মাসে ৫০ ইউনিটের নিচে থাকলে পুরোটাই lifeline rate ৳৪.৬৩-তে।

ক্যাটাগরি অনুযায়ী তুলনা

বিভিন্ন ক্যাটাগরিতে গড় rate (৳/ইউনিট)

৳0৳5৳10৳15৳7.89আবাসিক৳6.04কৃষি৳12.73শিল্প৳18.09নির্মাণ৳9.05শিক্ষা৳11.46সড়কবাতি৳15.36বাণিজ্যিক

কৃষি আর আবাসিক সবচেয়ে সস্তা; construction আর commercial সবচেয়ে দামি।

একটা নমুনা বিল কোথায় কত যায় (২০০ ইউনিট)

সাধারণ ২০০ ইউনিটের আবাসিক বিলে টাকাটা কোন কোন খাতে যাচ্ছে

মোট বিল৳1,574
Energy charge (200 ইউনিট)
৳1,457
Demand charge (1 kW × ৳42)
৳42
VAT (5%)
৳75
মোট৳1,574

বাংলাদেশের বিদ্যুৎ বিল সম্পর্কে জানুন

বিদ্যুৎ বিল হয় BERC-র ঠিক করে দেওয়া slab-ভিত্তিক rate অনুযায়ী। বিলে তিনটা মূল অংশ থাকে: energy charge (ব্যবহার করা ইউনিটের উপর), demand charge (sanctioned load-এর উপর), আর ৫% VAT।

ছয়টা ডিস্ট্রিবিউশন কোম্পানি, ট্যারিফ একটাই — BERC-র

আপনার ঠিকানা অনুযায়ী ঠিক হয় কোন কোম্পানি বিদ্যুৎ দেবে। ইউনিটপ্রতি rate সবার ক্ষেত্রেই এক, কারণ এটা BERC জাতীয়ভাবে ঠিক করে দেয়। তবে service-র মান, প্রিপেইড আছে কি না, বিলিংয়ের ধরন — এসবে কোম্পানি ভেদে পার্থক্য থাকে।

NESCOBREBDESCODPDCWZPDCLBPDBবিতরণ এলাকা
  • DESCO

    উত্তর ঢাকা, টঙ্গী, গাজীপুর সিটি

  • DPDC

    দক্ষিণ ঢাকা, নারায়ণগঞ্জ

  • NESCO

    রাজশাহী ও রংপুর বিভাগ

  • BPDB

    চট্টগ্রাম, সিলেট, খুলনার শহরাঞ্চল

  • WZPDCL

    খুলনা বিভাগের শহরাঞ্চল

  • BREB

    সব গ্রামীণ এলাকা (৮০+ পল্লী বিদ্যুৎ সমিতি)

আরও কিছু কাজের ক্যালকুলেটর

আরও গভীরে ঢুকুন — একটা appliance চালাতে কত খরচ, solar বসালে লাভ হবে কিনা, বা লোডশেডিংয়ে আপনার দোকান বা অফিসের কত টাকা যাচ্ছে।

বিদ্যুৎ বিল কমানোর কিছু টিপস যা আসলেই কাজে দেয়

বাস্তবে কাজে লাগানো যায় এমন উপায়। যেগুলোতে সবচেয়ে বেশি বাঁচে সেগুলো আগে রাখা হয়েছে।

বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ প্রশ্ন

বিলের তিনটা অংশ — energy charge (ইউনিট × slab রেট), demand charge (sanctioned kW × আবাসিকের জন্য ৳৪২) আর এই দুইটার যোগফলের উপর ৫% VAT। প্রিপেইড মিটারে আলাদা ০.৫% rebate, আর সময়মতো বিল দিলে ৫% rebate পাওয়া যায়।