ভোক্তা অধিকার ও অভিযোগ

আপনার কী প্রাপ্য আর কীভাবে দাঁড়াবেন — একজন গ্রাহকের অধিকার, আর কোম্পানির অভিযোগ কর্মকর্তা থেকে BERC পর্যন্ত ধাপে ধাপে পথ।

1অফিস2GRS3আপিলBERC

এক নজরে

  • রেট জাতীয়ভাবে BERC ঠিক করে — কোম্পানি বাড়াতে পারে না
  • অভিযোগ মেটাতে আছে স্পষ্ট ধাপ: অফিস → GRS → আপিল → BERC
  • ট্যারিফে আপত্তি জানানোর আইনি অধিকার আপনার আছে

আপনার যা প্রাপ্য

একজন গ্রাহক হিসেবে আপনার অধিকার

  • একটা মিটার, পরিষ্কার বিল আর প্রতি ইউনিটে BERC-র ঠিক করা জাতীয় রেট — কোম্পানি নিজে রেট বাড়াতে পারে না।
  • বিল ভুল মনে হলে পুনরায় যাচাই আর মিটার টেস্ট চাওয়ার অধিকার।
  • সংযোগ, পুনঃসংযোগ ইত্যাদিতে চার্টারে দেওয়া সময়ের মধ্যে সেবা পাওয়ার অধিকার।
  • অভিযোগ জানানো ও নিষ্পত্তি পাওয়ার অধিকার — কোম্পানি, এবং তারপর BERC পর্যন্ত।
  • ট্যারিফের গণশুনানিতে আপত্তি জানানোর অধিকার (BERC আইন ২০০৩, ধারা ৩৪)।

যেভাবে এগোবেন

অভিযোগ না মিটলে এক ধাপ এক ধাপ

1

স্থানীয় অফিস

প্রথমে যে অফিস/কর্মকর্তা আপনার বিল বা সংযোগ দেখেন তাঁর কাছে যান।
2

GRS / অনিক কর্মকর্তা

না মিটলে কোম্পানির অভিযোগ নিষ্পত্তি (GRS) কর্মকর্তা — নির্ধারিত অনিক-র কাছে চার্টারের সময়সীমার মধ্যে যান।
3

আপিল কর্মকর্তা

তবু আটকে থাকলে আপিল কর্মকর্তা (চার্টারে উল্লেখ করা সিনিয়র প্রকৌশলী / পরিচালক)-র কাছে যান।
4

grs.gov.bd / BERC

কোম্পানির বাইরে: মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ সেল (grs.gov.bd), অথবা ট্যারিফ/বিল বিরোধে BERC-তে অভিযোগ করুন।

এর পর

কাজে লাগান

বিল ভুল হলে আগে দেখুন ভুল বিল ঠিক করা; দরকারি সব নম্বর হটলাইন পেজে; আর কোন সেবায় কত দিন লাগার কথা, দেখুন সেবার সময়সীমা।

সচরাচর জিজ্ঞাসা

GRS কর্মকর্তা → আপিল কর্মকর্তা → মন্ত্রিপরিষদ বিভাগের grs.gov.bd। ট্যারিফ বা বিলিং বিরোধ হলে সরাসরি BERC-তেও যাওয়া যায়।

সম্পর্কিত পাতা

ভুল বিল ঠিক করা

বিলটা ভুল বা অনেক বেশি মনে হচ্ছে? কীভাবে আবার যাচাই করাবেন, কখন মিটার টেস্ট কাজে লাগে, আর অভিযোগ মেটাতে কোম্পানির হাতে কত দিন সময় — সব এখানে।

হটলাইন ও অভিযোগ

বিদ্যুৎ চলে গেলে, বিল ভুল এলে, বা বিপদ হলে কাকে ফোন করবেন — সব কোম্পানির জন্য একটাই নম্বর ১৬৯৯৯, প্রতিটা কোম্পানির নিজের হটলাইন, আর অভিযোগ না মিটলে এক ধাপ এক ধাপ করে কোথায় যাবেন।

সেবার সময়সীমা

নতুন সংযোগ, পুনঃসংযোগ বা নাম বদলে আসলে কত দিন লাগার কথা? প্রতিটা কোম্পানির সিটিজেন চার্টারে দেওয়া সময় পাশাপাশি।

দলিল ভাণ্ডার

অফিসিয়াল নিয়মগুলো ছড়িয়ে আছে পুরোনো-ফন্ট আর স্ক্যান করা PDF-এ। এখানে এক জায়গায় পড়ার মতো সূচি — প্রতিটার সহজ সারমর্ম, সাথে আসল উৎসের link।